⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুথ্যান দিবস উদযাপন

HTML tutorial

শাহরিয়ার শাকির :
আজ ৫আগষ্ট গণঅভ্যুত্থান দিবসটি শেরপুরে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
২০২৪সালের আগষ্টে শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে জেলা শহরের তিনআনি বাজার কলেজ মোড়ে ঘাতকের গুলি ও জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটের গাড়ি চাপায় শহীদ হন শারদুল আশীষ সৌরভ, মাহবুব আলম ও সবুজ। মূহুর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এ স্থানটিকে শহীদ মাহবুব চত্বর হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিভিল সার্জন, শেরপুর ডাঃ মুহাম্মদ শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদদের স্মরণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় আরো নানা কর্মসূচি।

সকালে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তারাগর নামাপাড়ার শহীদ মাহবুব আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোরদের অংশ গ্রহণে স্কেটিং র‍্যালি, বৃক্ষ রোপন, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাইযুদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

শেরপুরের প্রত্যেকটি মসজিদে যোহরের নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়।

HTML tutorial

Leave a Reply