⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ

HTML tutorial

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড দেখাবে। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবীদের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন৷

ডা. জাহিদ জানান, আগামী ২১ তারিখে পেশাজীবীদের সম্মানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় পরিস্থিতি খারাপ করে একটি পক্ষ লাভবান হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড বা সাদা কার্ড দেখাবে। এগুলো কে বললো, তার কথায় জাতীয়তাবাদী দলের আদৌ আলোচনা করার কিছু আছে বলে প্রয়োজনবোধ করি না।

ডা. জাহিদ আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় অল বলেছেন, আমরা বলতে চাই আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছেন, ঐক্যবদ্ধ আছেন। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না।

HTML tutorial

Leave a Reply