⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু নিহত

HTML tutorial

জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের ঢাকা- রৌমারী সড়কের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবা ওই এলাকার হামিদুর রহমানের মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

স্থানীয়রা জানান-মঙ্গলবার বিকেলে মায়ের সাথে বাড়ির পাশে ক্ষেতে সবজি আনতে যায় হাবিবা। বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গেলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

HTML tutorial

Leave a Reply