⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হাড় ভেঙে গেছে, সহসাই ফেরা হচ্ছে না মুসিয়ালার

HTML tutorial

জিয়ানলুইসি দোন্নারুম্মার ট্যাকলে মাটিতে পড়ার আগেই জামাল মুসিয়ালার বাঁ উল্টো দিকে বেঁকে থাকতে দেখা গেছে। বায়ার্ন মিউনিখের জার্মান তারকার চোটের অবস্থা থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষও মাথায় হাত তুলতে বাধ্য হয়েছিলেন। স্তব্ধ হতে দেখা গেছে আশরাফ হাকিমি-দোন্নারুম্মাদের।

মুসিয়ালার চোটে পড়ার ধরণ দেখে অনুমান করা গিয়েছিল, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে ২২ বছর বয়সী এ তারকা মিডফিল্ডারকে। বিবৃতিতে সে কথাটাই জানিয়েছে বায়ার্ন। ফেরার নির্দিষ্ট সময় উল্লেখ করা না হলেও জার্মান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, সহসাই মাঠে ফেরা হচ্ছে না মুসিয়ালার।

গত শনিবার পারি সাঁ জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধের যোগ করা সময়ে ভয়ংকর এ চোট পান মুসিয়ালা। স্ট্রেচারে করে মুসিয়ালাকে বাইরে নেওয়ায় পর হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যাচটাতে বায়ার্ন ২-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে গ্রুপ পর্বের শেষ আট থেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদন জানিয়েছে, ম্যাচের দিনই অস্ত্রোপচারের জন্য জার্মানিতে নেওয়া হয় মুসিয়ালাকে। বায়ার্নের চিকিৎসক উল্লেখ করেছেন, ‘মুসিয়ালার পায়ের নিচের অংশের হাড় ফিবুলায় চিড় ধরেছে। এছাড়া অ্যাঙ্কেলের একটি হাড় ভেঙে দিয়ে স্থানচ্যুত হয়েছে।’

মুসিয়ালার চোট দেখে আঁতকে উঠল প্রতিপক্ষওমুসিয়ালার চোট দেখে আঁতকে উঠল প্রতিপক্ষও
মুসিয়ালার চোটকে গুরুতর উল্লেখ করে বায়ার্নের ক্রীড়া বিষয়ক বোর্ডের সদস্য ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেছেন, ‘চোটটা গুরুতর এবং দীর্ঘ সময় জামালের (মুসিয়ালা) অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা।’

এবার্ল যোগ করেন, ‘এটা সবারই জানা, জামাল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওর জন্য আমাদের খারাপ লাগছে। ও মাত্রই একটা চোট কাটিয়ে ফিরেছে। আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবে। আমরা ওকে সব ধরনের সহায়তা দিয়ে পাশে থাকব। আমরা ওর মাঠে ফেরার অপেক্ষায়।’

এদিকে মুসিয়ালার এমন চোটের জন্য দোন্নারুম্মাকে দায় দিয়েছিলেন বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। পরে অবশ্য দোন্নারুম্মা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোম্পানি বলেছেন, ‘মাঠের ঘটনার জন্য আমি খুব কম সময়ই এমন রেগে যাই। জামাল এই খেলাটার জন্যই বেঁচে থাকে। সে চোট কাটিয়ে ফেরার পরই এমন কিছু ঘটল। তখন আসলে নিজেকে একেবারে অসহায় মনে হয়।’

HTML tutorial

Leave a Reply