⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক

HTML tutorial

মনির হোসেন: টেকনাফের মিঠাপানিরছড়ায় সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৮ জুন) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় ২৮ জুন রবিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৬২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, সিএনজি ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply