⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

HTML tutorial

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন তিনি।

জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ ও শেরপুর- ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাত তুলে নেবেন না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যে কোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যে কোনো মূল্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে।’

HTML tutorial

Leave a Reply