⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

পরীক্ষা খারাপ হওয়ায় ভয়ে পালিয়ে যায় মহিবুল

HTML tutorial

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে নিজ বাসা থেকে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র মহিবুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনিস্টিউটের একটি ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়।

রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

উদ্ধারকৃত ওই ছাত্র মহিবুল ইসলাম (১৫) শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার কলেজ শিক্ষক শাহীনুর ইসলামের ছেলে ও শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল ১০ অক্টোবর স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪ টায় তাকে বাড়িতে রেখে বাইরে যান মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। অন্যদিকে এঘটনায় একটি চক্র মহিবুলকে অপহরন করেছে বলে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে। পরে ছেলের কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নাম্বারে প্রাথমিক অবস্থায় ২৪ হাজার টাকা পাঠায় মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম।

এসব বিষয় আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাঠে কাজ শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ। পরে রোববার ১১ অক্টোবর দুপুর আড়াই টার সময় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে জিজ্ঞেসাবাদে জানাযায়, মহিবুলের স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা খারাপ হওয়ায় ভয়ে সে বাসা থেকে পালিয়ে ছিলো।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, মহিবুল গত কদিন আগে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করে। ফলাফল প্রকাশের আগে রেজাল্ট খারাপ হওয়ায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল। এছাড়া মহিবুলের পরিবার যদি প্রতারণা করে টাকা নেওয়ার চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। সেক্ষেত্রে তাদের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করবে জেলা পুলিশ।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

12 October 2026

পরীক্ষা খারাপ হওয়ায় ভয়ে পালিয়ে যায় মহিবুল

www.protidinerchithi.com