⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণার মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে-৪টি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান

HTML tutorial

শহীদুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার মদন শহীদ স্মরনিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ল্যাংগুয়েজ,ডিবেট, বিজ্ঞান ও কালচারালের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক মাধ্যমিক পর্যায়ে ল্যাংগুয়েজ ক্লাব,ডিবেট ক্লাব,বিজ্ঞান ক্লাব,ও কালচারাল ক্লাব—এই চারটি ক্লাবের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম।

এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মোছাঃ জোসনা বেগম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাছ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন করিমসহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম বলেন,বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব, ও কালচারাল ক্লাবে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের মেধার বিকাশ ও বহুমুখী প্রতিভার উন্মেষে নতুন এই ক্লাবগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

HTML tutorial

Leave a Reply