⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর সীমান্তে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ

HTML tutorial

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৪ সেপ্টেম্বর শনিবার ভোরে উপজেলার গলাচিপা এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ভোরে শেরপুরের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবির সদস্যরা। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

28 September 2026

শেরপুর সীমান্তে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ

www.protidinerchithi.com