Home » শেরপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি :
শেরপুরে সদরে ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর সকালে ব্রক্ষপুত্র নদের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম হাফিজুর রহমান রাসেল (৩০)। সে জামালপুর জেলার পাথারিয়া এলাকার বাদল মিয়ার ছেলে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
নিউজ ডেস্ক :

















