⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকা রুশ হাউজে শিক্ষা সেমিনার

HTML tutorial

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের কোটা প্রোগ্রামের আওতায় রাশিয়ান ফেডারেশনে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিয়ে বৃহস্পতিবার ঢাকাস্থ রুশ হাউজে এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউসের নতুন পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনইয়ার এর সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশ নেন রাশিয়ার বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, প্রায় শতাধিক স্থানীয় আবেদনকারী সরাসরি এবং বর্তমানে রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা যারা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

অংশগ্রহণকারীদের রাশিয়ান সরকারের কোটা প্রোগ্রামের আওতায় শিক্ষাক্রম বাছাই প্রক্রিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ইডুকেশন ইন রাশিয়া.কম এর মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার বিস্তারিত তথ্য জানানো হয়।

এছাড়াও বাংলাদেশের শিক্ষা খাতে রাশিয়ার ঐতিহাসিক অবদানের বিষয়েও বিশেষভাবে আলোকপাত করা হয়। দীর্ঘ সহযোগিতার মাধ্যমে হাজারো বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চমানের শিক্ষা লাভ করেছেন।

সেমিনারে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয় যে, আগামী ২৭ অক্টোবর ২০২৫ থেকে রাশিয়ান হাউসে বিনামূল্যে নতুন রুশ ভাষা কোর্স শুরু হবে, যা পরিচালনা করবেন সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে আগত একজন প্রশিক্ষক।

এছাড়াও ২০২৬/২০২৭ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ২০০টি কোটা নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে ৪ শতাধিক রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থাকবে। রুশ হাউজের সংশ্লিষ্টরা জানান এই আবেদন গ্রহণ চলবে আগামী ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

24 October 2025

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকা রুশ হাউজে শিক্ষা সেমিনার

www.protidinerchithi.com