বিশেষ প্রতিনিধি :
মাদকের টাকা না দেয়ায় শেরপুর সদরের চরশাপমারি এলাকার সন্তানকে বুকের দুধ পান করানো অবস্থায় গৃহবধূ রুকেয়া বেগমকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে মাদক কারবারি আরিফুল ইসলাম। পরে স্থানীয় লোকজন ঘাতককে আটক করে শেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনাটি ঘটেছে ১৬ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার চরশাপমারি এলাকায়।
আরিফুল ইসলাম (২০) উপজেলার চরশাপমারির আমিনুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ সেপ্টেম্বর দুপুরে শেরপুর সদর থানাধীন চর সাপমারি গ্রামের লাল মিয়ার বসত ঘরের সামনে চেয়ারে বসে তার স্ত্রী রুকিয়া বেগম (৩০) নিজের ৪ মাসের শিশু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলো। এসময় ঘাতক মোঃ আরিফুল ইসলাম (২০) রুকিয়ার নিকট মাদক কেনার টাকা দাবি করে। সে টাকা দিতে অস্বীকার করায় টাকা না পেয়ে দা দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই রুকেয়ার মৃত্যু হয়। পরে স্থানীয় উত্তেজিত জনগণ ঘাতক আরিফুল ইসলামকে আটক করে। পরে জনতার রোষানল থেকে বাচাতে আরিফুলকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বলেন, প্রতিবেশী ভাসুরে ছেলে আরিফুল ইসলাম গৃহবধূ রোকেয়ার কাছে নেশার টাকা চায়। টাকা না দেয়ায় ধারালো দা দিয়ে কুপিয়ে রুকেয়াকে খুন করে। এঘটনার পরপরই আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘাতক আরিফুলকে আটক করা হয়েছে। এজাহার এখনো পাইনি।এজাহার পাওয়ার সাথে সাথে মামলা রুজু করা হবে।

















