⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ তরুণী আটক

HTML tutorial

নকলা প্রতিনিধি :
সীমান্তবর্তী শেরপুর জেলায় মাদক বিরোধী অভিযান শুরু করেছে র‍্যাবের নতুন নামে আসা এসআরবি। এরই অংশ হিসেবে নকলায় সোনার বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপসহ মনিকা খাতুন (২০) নামে এক তরুণীকে আটক করেছে এসআরবি-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি আভিযানিক দল।
বিষয়টি ৩০ সেপ্টেম্বর দুপুর এসআরবি-১৪-এর প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করা হয়।

মনিকা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দড়ি কালিনগর গ্রামের আবু তালেবের মেয়ে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নকলা থানার হলচত্বর মোড়ে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৪-এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনিকা (২০) নামে এক তরুণীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ‘এস্কাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, কাঁধে থাকা একটি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩৭ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ সিরাপ’ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।

অভিযানকারী দলের দাবি, আটক তরুণী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

আটক তরুণীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৪, ময়মনসিংহের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

30 September 2026

নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ তরুণী আটক

www.protidinerchithi.com