⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

HTML tutorial

”হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের আয়োজন করা হয়।

জামালপুর জিলা স্কুল প্রাঙ্গনে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমীন,সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মুবাসিরা হক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন সহ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের হিসাব রক্ষক জাহাঙ্গির কবির বাবু সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে হাত ধোয়ার মাধ্যমে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

পরে হাত ধোয়ার সঠিক নিয়ম তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন করা হয়।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

01 November 2026

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

www.protidinerchithi.com