⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীর ভাটারা সড়কে জনদূর্ভোগঃ সংস্কার কাজ বন্ধ

HTML tutorial

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার সড়কে যানচলাচল ঝুঁকিপূর্ণ ও জনদূর্ভোগে পরিনত হয়েছে। সড়ক সংস্কার কাজ হঠাৎ বন্ধ থাকায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চালকেরা দূর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলার ভাটারা বাজার আরএইচডি-রায়গঞ্জ সিসি সড়কের মেরামত কাজ শুরু হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লাখ টাকা প্রাক্কলিত মূল্য ধরা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রমেন্ট বিপ্লব এন্টারপ্রাইজ’ কাজ শুরু করে গত ১১ ফেব্রুয়ারি। রাস্তার কাজ ১১ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৫০ শতাংশ কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা। দীর্ঘদিন কাজ চলমান না থাকায় সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়ে যানচলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গর্ভবতী, বয়স্ক রোগী ও শিশুদের চিকিৎসা সেবা নিতে যাওয়াদের মৃত্যুঝুঁকি বেড়েছে। স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম জিন্নাহ, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন সরকার শিমুল, লুৎফর রহমানসহ অনেকেই জানান, ভাটারা-কালিবাড়ি গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন দুই সহস্রাধিক যানবাহন চলাচল করে। সড়ক সংস্কার কাজে বিলম্বের কারণে যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত কাজ শেষ করতে স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার জন্য এলজিইডির ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

HTML tutorial

Leave a Reply