⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে স্থান পরিবর্তন করে নতুন আঙ্গিকে তালুকদার ফার্মেসীর যাত্রা শুরু

HTML tutorial

শেরপুর প্রতিনিধি:

শেরপুর শহরে স্থান পরিবর্তন করে নতুন ঠিকানায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে তালুকদার ফার্মেসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের ডিসি অফিস রুটে ফার্মেসীটির নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে ফার্মেসীটি শহরের কলেজ মোড় এলাকায় পরিচালিত হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালুকদার ফার্মেসীর পরিচালক ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস শেরপুর জেলা শাখার সভাপতি মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. আনিছুর রহমান জুয়েল, তারা মনি মেডিকেল হলের পরিচালক ও বিসিডিএসের সিনিয়র সহসভাপতি রঞ্জন কুমার সাহা, পূবালী ব্যাংক শেরপুর শাখার এজিএম বাবুল চন্দ্র দাস, সুরধনী মেডিকেল হলের পরিচালক পরিমল সাহা, জমজম ফার্মেসীর পরিচালক মো. কামাল হোসেন, পল্লী চিকিৎসক সমিতি শেরপুরের সভাপতি হাফেজ মো. হাফিজুর রহমান খোকন, বিসিডিএসের সহসভাপতি মো. শামীম আহামেদ, আপন মেডিকেল হলের পরিচালক মো. ইব্রাহিম হোসেন এবং এজেরা ফার্মেসীর এমপিও ও পল্লী চিকিৎসক সমিতি শেরপুরের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফার্মেসীটির সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

05 November 2026

শেরপুরে স্থান পরিবর্তন করে নতুন আঙ্গিকে তালুকদার ফার্মেসীর যাত্রা শুরু

www.protidinerchithi.com