⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে সাবেক এমপি রুবেলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন

HTML tutorial

আবু হানিফ:
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। ৩০ জুন রাতে মাহমুদুল হক রুবেল দলীয় নেতাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

৩০ জুন সোমবার ভোরে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডে মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

পরিদর্শনকালে সাবেক এমপিকে দোকান মালিকরা জানান, ভোরে ঘুমের ভেতর জানতে পারেন দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেশি থাকায় কোন মালামাল বের করতে পারে নাই তারা। পরে শ্রীবরদী ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হওয়ায় সবকিছু হারিয়ে পথে বসে গেছেন ব্যবসায়ীরা। পূজি হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

01 July 2025

শেরপুরে সাবেক এমপি রুবেলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন

www.protidinerchithi.com