⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

HTML tutorial

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভায় অনুষ্ঠিত হয়।

এসভায় ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। একই সঙ্গে সরকারি ভূমি সংরক্ষণ, খাসজমি পুনরুদ্ধার ও রাজস্ব আদায় বাড়াতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, সরকারি ভূমি সংরক্ষণ এবং ভূমিসেবার মানোন্নয়নসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

28 September 2026

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

www.protidinerchithi.com