⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন

HTML tutorial

শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’ দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোণা-২ আসনে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনে সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী। এছাড়া আরোও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট,জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান,ডিডিএলজি মোঃ আরিফুল ইসলাম সরদার,জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হকসহ জেলা বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা ক্রীয়া সংগঠক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়,বরং এটি একটি জাতির শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন খেলাধুলার প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান,নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এ বিভিন্ন বয়সভিত্তিক একাধিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ফুটবল,ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিক্স। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়রা ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে স্টেডিয়ামে সমবেত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন এবং খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
আয়োজকরা আশা প্রকাশ করেন,এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের ক্রীড়ার প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

02 May 2026

নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন

www.protidinerchithi.com