⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চাচার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

HTML tutorial

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা আহসান (৩৩) এর লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত চাচা অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি পৌছে। উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলামের সাথে তারই বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে আহসান এর জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি চাচা রফিকুলের ভোগদখলে থাকা ওই জমিতে কলা গাছের চারা রোপন করে ভাতিজা আহসান। পরে ওইসব চারা কেটে ফেললে গত ১ সেপ্টেম্বর আহসান ক্ষিপ্ত হয়ে চাচা রফিকুল ইসলামকে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) রফিকুল মারা যান। ময়নাতদন্ত শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি পৌছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

15 September 2026

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চাচার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

www.protidinerchithi.com