⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জেলা কারাগার পরিদর্শন করলেন শেরপুরের জেলা প্রশাসক

HTML tutorial

১৭ আগস্ট সোমবার দুপুরে শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ওইসময় জেলা প্রশাসক কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কারাগারের বাইরে আগত বন্দীদের আত্মীয়দের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার আব্দুস সেলিমসহ জেলা প্রশাসন ও জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

HTML tutorial

Leave a Reply