স্টাফ রিপোর্টার :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে ইসমাইল মাস্টার নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা গারো পাহাড়ের সমশ্চুরা এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ইসমাইল হোসেন মাস্টার পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ইসমাইল হোসেন বেশকিছুদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত হওয়ায় ঋণগ্রস্থ হয়ে পড়ে। ফলে ঋনের চাপে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করছিলেন। এ অবস্থায় ৫ নভেম্বর সন্ধায় স্থানীয়রা গারো পাহাড়ের সমশ্চোরা নামক স্থানে একটি গাছের তার মরদেহ ঝুলতে দেখে নালিতাবাড়ী থানা পুলিশকে খবর পুলিশ গিয়ে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তি ও ঋণের চাপে আত্মহত্যা করতে পারেন তিনি।
তাঁর এমন আকস্মিক মৃ ত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















