⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আলিমে ইদ্রিসিয়া কামিল মাদরাসায় শতভাগ পাস : শূন্য পাস নেই কোন মাদ্রাসায়

HTML tutorial

স্টাফ রিপোর্টার:
চলতি আলিম পরীক্ষাতে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে শেরপুর জেলা শহরের ইদ্রিসিয়া কামিল মাদরাসা। এ মাদ্রাসা থেকে ৫৯ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১জন। জেলা শূন্য পাসের কোন মাদ্রাসা নেই।
এ বছর জেলায় মোট ৮৬২ জন আলিম পরীক্ষার্থী মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৬৫ জন। পাসের শতকরা হার ৫৩.৯৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। এরমধ্যে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা থেকেই পেয়েছে ১১জন।
এদিকে শেরপুরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম হয়েছে বলে জানা গেছে।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান বলেন, এমন ফলাফল অর্জনের পেছনে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে। আমরা পরবর্তীতেও এমন ফলাফল অর্জন করার চেষ্টা অব্যহত রাখবো।

এদিকে মাদ্রাসার দাতা সদস্য ও সাবেক সভাপতি গুলজার মুহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেছেন, আমার বাবা মরহুম শিল্পপতি ইদ্রিস মিয়া এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে গেছেন। এ মাদ্রাসার ফলাফল ভালো হলে তিনি খুব খুশি হতেন। মাদ্রাসার ফলাফল ভালো করায় আমিসহ আমার পরিবারের সবাই খুব খুশি।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

02 November 2026

আলিমে ইদ্রিসিয়া কামিল মাদরাসায় শতভাগ পাস : শূন্য পাস নেই কোন মাদ্রাসায়

www.protidinerchithi.com