⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

তারেক রহমান পবিত্র ওমরাহ শেষেই নভেম্বরে দেশে ফিরছেন

HTML tutorial

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ওমরাহ শেষে নভেম্বরেই দেশে ফিরছেন বলে দলীয় সূত্রে জানাগেছে। দেশে ফেরা এবং পবিত্র ওমরাহ করার জন্য নভেম্বরকেই বেছে নিয়েছেন তারেক রহমান। তবে লন্ডন থেকে নাকি সৌদি আরব থেকে তিনি দেশে ফিরবেন তা এখনো জানা যায়নি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর গাধ্যমকে জানান, তারেক রহমান পবিত্র ওমরাহ শেষে নভেম্বরে দেশে ফিরবেন।

তিনি জানান, আগামী নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন তারেক রহমান। ওমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন।

তিনি আরও জানান, তবে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন, নাকি লন্ডন হয়ে আসবেন, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

HTML tutorial

Leave a Reply