⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি

HTML tutorial

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ও ভাটারা ইউনিয়নে চলাচলে অযোগ্য রাস্তা সংস্কার ও নতুন ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন ও রাস্তায় ধানের চারাঁ রোপন করেন এলাকাবাসী। সাতপোয়া ইউনিয়নের আদ্রা দক্ষিণপাড়া সরিষাবাড়ী ও কাজিপুরের বাইপাস সড়কের ‘ময়ান মণ্ডলের বাড়ির তিন রাস্তার মোড়’ থেকে ‘আশেক খাঁ-র বাড়ি’ পর্যন্ত অংশটি বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে।গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম বেহাল দশায় পরিণত হয়। একই সঙ্গে নদীর ওপর একটি ব্রিজ না থাকায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পথে যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের। এ অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার ও একটি নতুন ব্রিজ নির্মাণের দাবীতে গত ৬ নভেম্বর মানববন্ধন করে।

এ ছাড়াও, ভাটারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলদহ গাবতলী বাজার চার রাস্তার মোড়, শিমুলতলী বাজার থেকে পেরিয়াটা এবং কুটুরিয়া গ্রামীণফোন টাওয়ার থেকে চৌখা ফুলের বাগান পর্যন্ত আনুমানিক ১০ কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ। কাঁচা রাস্তায় পাকাকরণের দাবী জানিয়ে এলাকাবাসী বেহাল রাস্তায় ধানের চাঁরা রোপন করেন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

07 November 2026

সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি

www.protidinerchithi.com