⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির অভিষেক

HTML tutorial

মনির হোসেন, মোংলা
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে ৬ নভেম্বর সকাল ১০টায় বন্দরের জেটি চত্বরে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম,এমপি।

প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি; নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সিবিএ কে যোগ্য নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে হবে। অর্থনীতির প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হিসেবে তিনি শ্রমিকদের ভূমিকাকে উল্লেখ করেছেন। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন মালিক ও শ্রমিক এক অপরের সম্পুরক এবং পরিপূরক তাই উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মবককে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। সর্বোপরি সিবিএ প্রতিনিধিদের মবক’র বৃহৎ স্বার্থে ক্ষুদ্র বিষয়গুলোকে উপেক্ষা করে দেশের ও মোংলা বন্দরের বৃহৎ স্বার্থে মালিক ও শ্রমিকদের একসাথে কাজ করার এবং বন্দরের কল্যাণে সর্বদা সজাগ থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন “শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকার সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার এই অঞ্চলের তথা মোংলা বন্দরের উন্নয়নকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা , মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমদানি-রপ্তানি সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নৌ মন্ত্রী ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেটির প্রবেশদ্বারের সন্নিকটে দুটি বৃক্ষরোপন করেন। দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

07 November 2026

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির অভিষেক

www.protidinerchithi.com