⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন এমপি মিষ্টি

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশ পাওয়ার পর পদত্যাগপত্র জমা দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে যাওয়ার কথা এমপি মিষ্টির।
আজ ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম জড়ানোর পর ওই এমপির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত এসেছিল দায়িত্বশীল পক্ষ থেকে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের এ ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসিকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

01 October 2026

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন এমপি মিষ্টি

www.protidinerchithi.com