⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

HTML tutorial

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

দুই দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনাসভা। ২৬ মার্চ ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় স্মৃতি সৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে, কথা বললে আর কেউ গুম হবে না এটার নিশ্চয়তা আছে। এক শ্রেণি বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা বলছে ও মিথ্যাচার করছে। তারেক রহমান জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন, সেই পথে ক্রমাগত এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার। দেশকে এগিয়ে নিতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সময় যারা বর্তমান সরকারকে নিয়ে নানা মিথ্যাচার করছে, তারা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই বলেও মন্তব্য করেন দলটির এই জ্যেষ্ঠ নেতা।

HTML tutorial

Leave a Reply