⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

HTML tutorial

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা জিনাত রেহেনা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইখলাছুর রহমান লিটন, বিসিআইসি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএডিসি সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলি মুল রাজি জুয়েল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলার এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। এসময় সারের যাতে কৃত্রিম সংকট না হয় এবং কৃষক যাতে সহজে সার পায় এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

HTML tutorial

Leave a Reply