⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

HTML tutorial

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে এ বছর শেরপুর জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় ১৭১ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৭৯টি ,নালিতাবাড়ী উপজেলায় ৪১টি, ঝিনাইগাতী উপজেলায় ১৮টি, নকলা উপজেলায় ১৯টি এবং শ্রীবরদী উপজেলার ১৪টি মণ্ডপ অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শহরের গোপালবাড়ীস্থ জিউর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন মণ্ডপের সার্বিক প্রস্তুতি, বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুব্রত চন্দ্র দের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

আলোচনা সভায় উপস্থিত জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপ ও কমিটির নেতৃবৃন্দ উৎসব চলাকালীন বিভিন্ন অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ বিশেষ করে উৎসবের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মণ্ডপ সংলগ্ন এলাকার ল্যাম্পপোস্টগুলোর বাতি সচল রাখা এবং চলাচলের রাস্তাঘাটের খানাখন্দ সংস্কারের দাবি জানান। পাশাপাশি, প্রতিটি মণ্ডপে যেন সরকারি অনুদান ও প্রয়োজনীয় বরাদ্দ সময়মতো পৌঁছায় এবং বর্তমান বাজারমূল্যের সাথে সংগতি রেখে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয়—সে বিষয়ে জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, “শারদীয় দুর্গোৎসব যেন অত্যন্ত শান্তিপূণ, আনন্দমুখর ও নিরাপত্তাবেষ্টনীর মধ্যে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, ‘এ বছর জেলায় ১৭১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক থাকবে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে-এটাই আমাদের প্রত্যাশা।’

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধে উপস্থিত ছিলেন জেলা মহাদেব সাহা, প্রিয়তোষ সরকার, প্রদীপ রঞ্জন দে, মিঠুন পাল, প্রবাল সূত্রধর তুষার ভৌমিক; ভোলানাথ ঘোষ, সঞ্জয় সাহা লিপু ,দোলন চন্দ্র দে,গোপাল সেন, অ্যাডভোকেট শ্রী হরিদাস কর্মকার স্বপন, দেবজিৎ পোদ্দার ঝুমুর শম্ভু বাবুসহ বিভিন্ন মণ্ডপ থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ।

HTML tutorial

Leave a Reply