প্রতিদিনের চিঠি, ঢাকা:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তিনটি উপলক্ষে আজ ১ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়া যাবে। গ্রাহকরা এই ইন্টারনেট ৫ দিন ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটকে নির্দেশ দিয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন-আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।
১৮ জুলাই সব গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যেভাবে পাবেন ১ জিবি ডেটা:
ফ্রি ডাটা পেতে ডায়াল জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807# এবং টেলিটক *111*1807# নম্বরে ডায়াল করতে হবে।

















