⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান: আইআরজিসি

HTML tutorial

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হামলা জোরদার করেছে ইরান।ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে তারা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আজ রোববার আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ইরানজুড়ে হামলার প্রতিবাদে ষষ্ঠ দফার পাল্টা হামলা শুরু করেছে ইরান।

আইআরজিসি বলছে, তারা ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ২৭টি মার্কিন ঘাঁটি, সেইসাথে ইসরায়েলি তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, ইরানি বাহিনী একাধিক ‘দুঃখজনক চড়’ দিয়ে প্রতিশোধের একটি ভিন্ন এবং কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।

HTML tutorial

Leave a Reply