⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর-১ সদর আসনে কারচুপির অভিযোগের প্রিয়াঙ্কার আবেদন গ্রহণ করলেন হাইকোর্ট

HTML tutorial

ঢাকা অফিস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ সদর আসনে কারচুপির অভিযোগের ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। হাইকোর্টে জামায়াতে ইসলামী ৩টি আসনে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।এবং বিএনপি শেরপুর-১ সদর আসনে কারচুপির অভিযোগ তুলে আবেদন করেছিলো। এসব আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এসব আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট যাবতীয় নথি নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ প্রদান করেছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল।

এর আগে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ শেরপুর-১ আসনে কারচুপির অভিযোগ এনে আসনগুলোর পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন। আবেদনে ভোটের ফলাফল পুনর্গণনা চাওয়া হয়।

গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মসংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষে হাইকোর্টে এই ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। ওই দিনই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই ট্রাইব্যুনালই এখন থেকে নির্বাচনি সংক্ষুব্ধ ব্যক্তিদের আবেদনের শুনানি গ্রহণ করবেন।

গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতোমধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনও দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং গেজেট জারি করা হয়নি। এর মধ্যেই নতুন করে চারটি আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হলো।

HTML tutorial

Leave a Reply