⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বসতে পারেন

HTML tutorial

ঢাকা অফিস :
বৃহস্পতিবার (৭ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে । সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।

এরআগে, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের আগামীকালের বৈঠকটি সচিবালয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বৈঠক।

HTML tutorial

Leave a Reply