ডেঙ্গু কেবল রাজধানী ঢাকা বিংবা বড় বড় সিপিতে নয়, ছড়িয়ে পড়েছে মফস্বলেও। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরপুর জেলায় একজনের মৃত্যু ঘটেছে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন বাস্তবতায় শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে ক্যাম্পেইন চলাকালে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‘ডেঙ্গু গু ও চিকনগুনিয়া প্রতিরোধ করি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি’-এমন প্রতিপাদ্যে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ সচেতনতামুলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
পরে তিনি অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন এবং কালেক্টরেট প্রাঙ্গণে দু’টি বৃক্ষরোপন করেন। জনউদ্যোগ আহŸায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা রোভার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. সানসিলা জেবরিন এমপি বলেন, বর্ষা ও বর্ষাপরবর্তী সময়ে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি বেড়ে যায়, যার ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাবের ঝুঁঁকি মারাত্মক রূপ ধারণ করে। এ পরিস্থিতিতে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মক্ষেত্রের চারপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে ব্যক্তিগত পর্যায়ে সচেতন হতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও তরুণ স্কাউটদের এই সচেতনতামূলক অংশগ্রহণ একটি মশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে কার্যকর ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে পরে পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের সহায়তায় শহরের বিভিন্নস্থানে ড্রেন-নালাগুলোতে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজনন কেন্দ্রগুলোতে ফগার মেশিন দিয়ে মশক নিধণের ওষুধ ছিঠানো হয়। একইসাথে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরবাসীর মাঝে লিফলেট বিতরণ এবং খরমপুর মোড়, নিউমার্কেট মোড়, রঘুনাথ বাজার থানা মোড় সহ শহরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা শেষে চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে ক্যাম্পেইন কর্মসূচি সমাপ্ত করা হয়।
পথসভায় জনউদ্যোগ আহŸায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা রোভার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক তপন সারোয়ার, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, শিক্ষক এসএম আবু হান্নান, আদিবাসী সংগঠক সুমন্ত বর্মন, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, রোভার জেলা কমিটির ডিএসএম সামি প্রমুখ। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে জনউদ্যোগ যুব সেল, বাংাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার, বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।

















