Home » ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
ময়মনসিংহ রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। ২১ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে মোহাম্মদ জাহিদুল হাসানকে।
জাহিদুল হাসান এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেএমপিতে যোগদানের আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বে ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন।
নিউজ ডেস্ক :

















