⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার

HTML tutorial

জামালপুরে পৃথক ঘটনায় তিন জনের মরধ্য হোক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ৪ জুন সকালে মাদারগঞ্জে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু’র ঘটনা ঘটেছে। সকাল ১০টায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে টুনু আকন্দ (৬২) নামে ওই কৃষকের মৃত্যু হয়।

নিহত কৃষক টুনু আকন্দ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলমাবাদ এলাকার আকন্দবাড়ী মৃত সাদেক আকন্দের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ভোর পর্যন্ত শ্বাসকষ্ট বেড়ে যায় টুনু আকন্দের । সকাল ৭টায় মোসলেমাবাদ নিজ বাড়ী থেকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রেফার্ড দিলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে নান্দনা গোপালপুর এলাকায় মারা যান তিনি।

এদিকে সরকারি আশেক মাহমুদ কলেজে গোসল করতে নেমে রাফি হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নাকি মৃত ঘোষণা করে। অপরদিকে দেওয়ানগঞ্জের ব্রহ্মপুত্র নদী থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে দেয়ালগঞ্জ থানা পুলিশ।

HTML tutorial

Leave a Reply