⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদীতে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

HTML tutorial

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের রোববার (১ জুন) দুপুরে বাড়ির পাশে ডোবায় বৃষ্টির পানি জমে। আর জমে থাকা পানিতে কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাটি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

HTML tutorial

Leave a Reply