⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অসহায় পুতুল রাণীর পাশে দাঁড়াল ভয়েস অব ঝিনাইগাতী

HTML tutorial

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এক অসহায় ও অসুস্থ নারী পুতুল রাণী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। বয়সের ভার ও শারীরিক জটিলতায় তার চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়লেও আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না তার পরিবারের।

এমন পরিস্থিতির কথা জানতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতীর উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির এর ব্যক্তিগত অর্থায়নে একটি হুইলচেয়ার ওই নারীকে উপহার দেওয়া হয়। পুতুল রাণী ঝিনাইগাতী উপজেলার ভারুয়ামারী এলাকার বজেন্দ্র দাসের স্ত্রী।

হুইলচেয়ার পেয়ে পুতুল রাণী ও তার পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে চলাফেরার কষ্টে ভুগছিলেন পুতুল রাণী। হুইলচেয়ারটি তার দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলবে।

এ সময় মো. জাহিদুল হক মনির বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পুতুল রাণীর মুখের হাসি দেখে মনে হয়েছে, এই ছোট্ট সহযোগিতাই আমাদের জন্য বড় প্রাপ্তি। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে পরিচালিত এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

HTML tutorial

Leave a Reply