⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে ঘুষ ছাড়া কনস্টেবল পদে চাকুরি পেলেন ২৫ জন

HTML tutorial

শেরপুরে ২৫ টি পুলিশ কনস্টেবলের শূণ্য পদ কোন তদবির ও ঘুষ ছাড়া এবং শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে। গতকাল সেমবার ১৮ মে রাতে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন এবং নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

এছাড়াও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার-সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী ও অভিভাবক অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি সাংবাদিকদের জানান, এ নিয়োগে সরকারি দলের পক্ষ থেকে কোন তদবির ছিলোনা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৫ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২১৯২ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৩৯৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। চূড়ান্ত ভাইভা শেষে ৩ জন নারী ও ২২ জন পুরুষসহ মোট ২৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ৫ জনকে রাখা হয় অপেক্ষমাণ তালিকায়।

HTML tutorial

Leave a Reply